লিনাক্স মিন্টসহ বেশিরভাগ/প্রায় সব লিনাক্সেই Panel ডান বা বাম দিকে রাখলে অনেক Extension-ই সমস্যা করে। এই দুঃখে নিজেই একটি extension/applet বানিয়ে পাবলিশ করলাম।

এটা পার্ফেক্ট না। তবে কাজ চলে যাবে। ভার্টিক্যাল লে-আউটে ঠিক রাখার জন্যই নিচের দুটি সিদ্ধান্ত নিতে হয়েছে-

১। এটিতে ↑ ↓ দেখাবে না।

উপরেরটা আপলোড স্পিড, নিচেরটা ডাউনলোড।

২। স্পীড দেখানোর ক্ষেত্রে ৩ ডিজিট দেখাবে। kbps/mbps এগুলোও দেখাবে না।

৯৯৯ কেবি

৯.৯৯ এমবি

৯৯.৯ এমবি

https://cinnamon-spices.linuxmint.com/applets/view/445

https://github.com/…/master/vertical-speedmeter%402u841r